ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট

হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় চালক আবুল কাশেমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কাশেম (২৮) বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আবুল কাশেম সোমবার (৭ জুলাই) সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে