ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

নবীগঞ্জে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মর্মান্তিক মৃত্যু কালিমন্দিরে মালা বদল

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

সানাই বাজছিলো। বিয়ের আয়োজনেও কমতি ছিলো না। আত্মীয় স্বজন সকলেই বাড়িতে আনন্দ উৎসবে মেতে উঠেছিলো। কিন্তু কে জানতো নিমিষেই বিদ্যুৎ কেড়ে নেবে কনের মায়ের জীবন। এমনই একটি ঘটনা ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়িতে।
মর্মান্থিক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মায়ের মৃত্যুর খবর না জেনে কলেজ ছাত্রী কনের বাড়ির বদলে বিয়ে হলো হবিগঞ্জ শহরের কালি মন্দিরে।

গতকাল রবিবার রাত ৯টায় এ বিয়ে সম্পন্ন হয়। এদিকে কনের মা আরতি সরকার (৫০) এর লাশ রয়েছে সদর হাসপাতালে। সে ওই গ্রামের শ্রীনন্দ সরকারের স্ত্রী।

জানা যায়, কলেজ ছাত্রী স্বর্ণা সরকারের পারিবারিকভাবে বিয়ে হয় ঠিক হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধনাঢ্য পরিবারে। গতকাল রবিবার রাত ৯টায় ছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বিয়ের বাড়িতে ছিলো সাজ সাজ রব। চারপাশে ছিলো আনন্দ আর হৈ হল্লোড়। আকাশ থেকে মুষলধারে পড়ছিলো বৃষ্টি।

বিদ্যুতেরও আসা যাওয়ার খেলা ছিলো। সন্ধ্যা ৬টার দিকে কনের মা আরতি সরকার ঘর ঝাড়ু দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিদ্যুৎ না থাকলেও হুট করে চলে আসায় অসাবধনতাবশত তিনি দরজার পাশে থাকা তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিন্তু স্বর্ণাকে তখনও দেয়া হয়নি তার মায়ের মৃত্যুর খবর, বলা হয় তার মা সুস্থ। এই শান্তনা দিয়ে রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কালিবাড়িতে তার বিয়ে সম্পন্ন করা হয়। এদিকে এমন মর্মান্থিক মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়িতে আনন্দের বলে শোকের ছায়া নেমে এসেছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৭৮ বার পড়া হয়েছে