ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জে গ্যাস ফিল্ড কর্মকর্তার মরদেহ উদ্ধার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত তানভীর আহমেদ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে তানভীর আহমেদ নিজের ঘরে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে তাকে পরিবারের লোকজন ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে রুমের একটি জানালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে বাঁধা ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর নবীগঞ্জ থানায় খবর দেওয়া হয়।

এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া ঘটনাস্থলে যান।

লাশ উদ্ধার করে তিনি সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যু নিয়ে কিছু বলা যাচ্ছে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
১৩০ বার পড়া হয়েছে