ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

শায়েস্তাগঞ্জে ৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ কাভার্ড ভ্যানসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৬ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।
রবিবার (৫ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, ঢাকামুখী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৭১৯৪) তল্লাশি করে ভারতীয় SURAJ কোম্পানির ২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক কুড়িগ্রামের সুরুজ মিয়া (৫৫), রংপুরের হেলপার রনি ইসলাম (২১) ও কেরানীগঞ্জের সহকারী মো. নাদিম (৩২)- সহ ৩জনকে কে আটক করা হয়েছে। সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ সড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারত থেকে অবৈধ পথে কিছু পণ্য পাচার হচ্ছে। নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশের চেষ্টা যে-ই করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। হাইওয়ে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সঞ্জয় দাস জানান, অলিপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে দেখা যায়, এতে ভারতীয় তৈরি জিরা বহন করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। জব্দ করা কাভার্ড ভ্যান ও পণ্য হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
৯৫ বার পড়া হয়েছে