ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচে ব্রাজিলের ৫ রেফারি

স্পোর্টস ডেস্ক

চলমান কোপা আমেরিকার ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তবে এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) কনমেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে।

ঘোষিত তথ্য অনুয়ায়ী, খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লস। তার সঙ্গে অ্যাসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছেন ব্রাজিলের।

এর আগে ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে সমস্যা হয়েছিল আজেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেওয়া, আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়ায় ক্ষোভ রয়েছে আর্জেনটাইনদের।

একই ম্যাচে ১৫ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি। কারণ গোল বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লস লো সেলসো-ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
২১৯ বার পড়া হয়েছে