ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

চলে গেলেন ১৯৯০ বিশ্বকাপের নায়ক শিলাচি

স্পোর্টস ডেস্ক

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত পেরে উঠলেন না ইতালিয়ান ফুটবল গ্রেট সালভাতোরে শিলাচি। ৫৯ বছর বয়সে মারা গেলেন ১৯৯০ বিশ্বকাপের গোল্ডেন বুট ও গোল্ডেন বলজয়ী এই তারকা। ২০২২ সাল থেকে কোলোন ক্যান্সারে ভুগছিলেন তিনি। পালেরমো হাসপাতালে চলছিল শিলাচির চিকিৎসা। বুধবার (১৮ সেপ্টেম্বর) এই হাসপাতাল থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

১৯৯০ বিশ্বকাপ দিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন শিলাচি। সেবার সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে তৃতীয় হয়ে আসর করে ইতালি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ‘তোতো’ নামে পরিচিত এই ফুটবলার।

ঘরের মাঠের ওই আসরে সাত ম্যাচে ৬ গোলের পাশাপাশি করেন একটি অ্যাসিস্ট। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নেন শিলাচি। দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গোল্ডেন বলও ওঠে তার হাতে। এরপরও জাতীয় দলে দীর্ঘ হয়নি তার ক্যারিয়ার। ইতালির জার্সিতে সব মিলিয়ে কেবল ১৬ ম্যাচ খেলেন এই ফুটবলার। ৭ গোলের সঙ্গে করেন একটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন তিনি ১৯৯১ সালে বুলগেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।

অপরদিকে ক্লাব ক্যারিয়ার অবশ্য বেশ সমৃদ্ধ শিলাচির। সব মিলিয়ে ক্যারিয়ারে চারটি ক্লাবের হয়ে খেলা শিল্লাচি মাঠে নামেন সর্বমোট ৩৮৪ ম্যাচে। ১৫৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেন ১৯টি। সিরিআ তে ১৩২ ম্যাচ খেলেছেন ইউভেন্তাসের হয়েই। ক্যারিয়ারে দুটি উয়েফা কাপ (বর্তমান উয়েফা ইউরোপা লিগ) জিতেছেন এ অ্যাথলেট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে