ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই

চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ ছাত্রদল নেতাসহ দুই জন নিহত

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার রাত ৯ টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।

নিহতরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার পুত্র ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ সরকার (২৭) ও একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (২৬)।

(ওসি) হিল্লোল রায় জানান- হাফিজ ও মোস্তাফিজুর মোটর সাইকেল যোগে ওই এলাকায় ঘুরতে যায়। ঘুরাফেরা শেষে রাত ১০টার দিকে তারা চুনারুঘাটের দিকে ফিরছিল।

পথিমধ্যে চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রীজ এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পরে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায়

তাদের পরিবারের লোকজন রাতের থানা থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।

দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়স্বজন ও দলীয় নেতা কর্মীরা নিহতদের বাড়িতে ছুটি আসেন।

রবিবার সকাল এগারোটায় সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয় মাঠে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাফিজ সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে নিহত মুস্তাকের জানাজা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে দশটায় রেলওয়ে পার্কিং এলাকায়।জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
২০৫ বার পড়া হয়েছে