ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২১ অক্টোবর) রাতে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারে নেতৃত্বদানকারী সমন্বয়ক মারুফ আল হামিদ, সুমন আহমদ, আব্দুল্লাহ আল হোসাইন, রুহুল আমিন, সাইফ উদ্দিন ও মৌলভীবাজার সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মশাল মিছিলে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

মশাল মিছিলে অংশগ্রহণ করা ছাত্র সমন্বয়ক সাইফ উদ্দিন বলেন, গতকাল রাতে ফেসিস্ট সরকারের দূসর, ছাত্রলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় হামলা করছে।

আমরা সরকারকে বলব অবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং তাদের সকল অপতৎপরতা রুখে দিতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই চালিয়ে যাবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য আরেক সমন্বয়ক রুহুল আমিন বলেন, স্বৈরাচার সরকারের দূসররা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

তাদের এই গুজব সাধারণ মানুষ বুঝে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। তাদেরকে আর কোন অবস্থাতেই দেশের মাটিতে অবস্থান করতে দেওয়া হবে। সবাই মিলে স্বৈরাচার হাসিনার দূসর ছাত্রলীগকে প্রতিহত করবে। এবং সরকারের কাছে দাবি জানাবো তারা অনতিবিলম্বে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
১৪০ বার পড়া হয়েছে