ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড

জলাতঙ্ক নির্মূলে কুকুরের শরীরে প্রতিষেধক টিকা প্রয়োগ শুরু

নিজস্ব প্রতিবেদক

জলাতঙ্ক নির্মূলে কুকুরের শরীরে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। কুকুরের শরীরে প্রতিষেধক টিকা দিয়ে নিরাপদ করার জন্য হবিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষিত টিম কাজ করছে।

এ অভিযানের আওতায় যে কুকুরের শরীরে টিকা দেওয়া হচ্ছে সেই কুকুরের শরীর সঙ্গে সঙ্গে লাল রং দিয়ে রঙিন করে দেওয়া হচ্ছে। এই লাল রং চিহ্নিত কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগ হবে না। এভাবে পুরো পৌর এলাকায় কুকুরের শরীরে টিকা দিয়ে জলাতঙ্কমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর পরিষদের মাসিক সভায় গুরুত্বসহকারে এ বিষয়ে আলোচনা হয়। পৌরসভার নাগরিকদের নিরপত্তার স্বার্থে কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়।

হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম এ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। হবিগঞ্জ পৌরসভায় জলাতঙ্ক রোগ নির্মূলে প্রশিক্ষিত সদস্যদের সমন্বয়ে ঢাকা থেকে একটি টিম নিয়ে আসা হয়। এ টিম সোমবার থেকে পৌর এলাকায় কুকুরের শরীরে টিকা দেওয়ার কাজ শুরু করে।

হবিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন। গত সপ্তাহখানেক আগে একটি পাগলা কুকুরের কামড়ে পৌর এলাকায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়।

হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, পৌর এলাকার জনগণের নিরাপত্তার স্বার্থে এ কর্মসূচি গুরুত্ব সহকারে পালন করা হবে। সব কুকুরের শরীরে প্রতিষেধক টিকা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে