ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক Logo নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানের সঙ্গে শায়েস্তাগঞ্জের সাংবাদিকদের মতবিনিময় Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১

বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি আবু জাহির

সৈয়দ আজিজুর রহমান,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

শায়েস্তাগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি এ খাবার বিতরণ করেন।
এ সময় শায়েস্তাগঞ্জের আলাপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৭৪টি পরিবারের প্রতিটিকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যসমেত ১৪ কেজি ওজনের শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, এসব খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তিনি আপনাদের ভালবাসেন বিধায় বস্তার মুখ সেলাই করিয়ে আপনাদের জন্য খাবার পাঠিয়েছেনÑ যেন আপনাদের খাবারে কেউ অবৈধভাবে ভাগ বসাতে না পারে। এমপি আবু জাহির আরও বলেন, নির্বাচনে যারা টাকা দিয়ে ভোট ক্রয় করতে চায়, তাঁদের যারা ভাল কিছু আসা করা যায় না। তারা টাকায় ভোট কিনে নির্বাচিত হলে জনগণের সম্পদ লুটে সেই টাকা উত্তোলন করতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকুন।

সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির একইদিন শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় দেড় হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন। পরে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রেখেছেন।

এসব অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম ডলি, থানার ওসি মোবারক হোসেন ভূইয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
২০৮ বার পড়া হয়েছে