ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

বিমানবন্দরে আটক সুলতান মনসুর ডিবি হেফাজতে

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কানাডা থেকে ঢাকা বিমানবন্দরে নামলে তাকে আটক করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করবো। এরপর আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রেজাউল করিম মল্লিক।

পারিবারিক সূত্র জানা গেছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৫১ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, এরপর সিলেট এম সি কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

আশির দশকে সারা বাংলাদেশে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন এই নেতা। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন।

পঁচাত্তরের কালো অধ্যায় বলে পরিচিত ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে যে কয়জন প্রতিবাদে সরব হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি বাংলাদেশের নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা।

সুলতান মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতিক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৯ হাজার ৭শত ৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে