ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ

মোস্তাফিজের বোলিংয়ে কাঁপছে আফগানরা

স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে আফগানিস্তান ক্রিকেট দল। এক উইকেটে ৩০ রান করা আফগানরা, এরপর মাত্র ৫ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।

দুই ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন মোস্তাফিজ।

বোলিংয়ে এসেই সফল কাটার মাস্টার। পরপর দুই ওভারে আফগানিস্তানের প্রথম সারির ৩ তারকা ব্যাটসম্যানকে ফেরালেন তিনি।

অষ্টম ওভারে বোলিংয়ে এসেই রহমত শাহকে ফেরান মোস্তাফিজ। ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে সাদিকুল্লাহ অটল ও আজমত উল্লাহকে ফেরান কাটার মাস্টার।

১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে আফগানরা।

আফগান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এই গতিময় পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ।

তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ১.৫ ওভারে দলীয় ৭ রানে ফেরেন গুরবাজ। তার আগে ৭ বলে এক বাউন্ডারিতে করেন ৫ রান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১৭১ বার পড়া হয়েছে