ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি

যেসব কারণে ব্রাজিলের বিপক্ষে ফেবারিট উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল কি শেষ রক্ষা পাবে?- এবারের কোপায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাড়মেড়ে পারফরম্যান্স দেখার পর প্রশ্নটা করার মতোই। ব্রাজিল ম্যাড়মেড়ে খেললেও উরুগুয়ে দাপট দেখিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপপর্বে একটি ম্যাচেও হারেনি লুইস সুয়ারেজ বাহিনী। দলটিকে তাই ব্রাজিলের বিপক্ষে ফেবারিটই ধরা হচ্ছে।

নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে উরুগুয়েকে ফেবারিট বিবেচনা করার আরও কয়েকটি কারণ আছে।

ভিনির অনুপস্থিতি

নেইমার না থাকায় ভিনিসিউস জুনিয়রই এ টুর্নামেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার পাত্র। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে টানা দুই কার্ড দেখায় রোববার (৭ জুলাই) সকাল ৭টায় উরুগুয়ে ম্যাচে খেলতে পারছেন না তিনি। ফেবারিটের দাড়িপাল্লায় উরুগুয়েকে এটা অনেকটাই ভারি করেছে।

উরুগুয়ের শক্ত কম্বিনেশন

নিশ্চিতভাবেই ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রপ্তানিকারক বাজার। জাতীয় দলেও তাদের বড় বড় ফুটবলার। কিন্তু কম্বিনেশনের বিচারে এই মুহূর্তে উরুগুয়েকে তাদের চেয়ে এগিয়েই রাখতে হয়! ডারউইন নুনেজ, ফেদে ভালভার্দে, রোনাল্ড আরাওহো, উগার্তে, সুয়ারেজ, বেনটাঙ্কুরদের সমন্বয়ে দারুণ দল তারা। সে তুলনায় বিশ্বমানের ভিনি, রদ্রিগোরা ব্রাজিলের খেলা জমিয়ে তুলতে পারছেন কই!

সাম্প্রতিক পারফরম্যান্স

সাম্প্রতিক পারফরম্যান্সের হিসাবে উরুগুয়ে ব্রাজিলের তুলনায় এগিয়ে। সবশেষ ১০ ম্যাচে লুইস সুয়ারেজদের জয় ৭টি। হার মাত্র ১টি। ড্র হয়েছে ২ ম্যাচ। ৭ জয়ের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলকেই হারিয়েছে তারা। অন্যদিকে ব্রাজিল সবশেষ ১০ ম্যাচের মধ্যে হেরেছে ৩টিতে। জয়ও ৩টি। ড্র ৪ ম্যাচে।

বিয়েলসার কৌশল

বছর বছর ধুঁকতে থাকা উরুগুয়ে মূলত মার্সেলো বিয়েলসার অধীনেই বদলাচ্ছে। আর্জেন্টাইন এই কোচের দিকনির্দেশনায় ১৩ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হেরেছে তারা। বিয়েলসা কেমন, সেটা তো জানারই কথা। বিশ্বসেরা কোচ পেপ গার্দিওলা স্বয়ং তার ফ্যান। সে তুলনায় কিছুদিন আগেই ব্রাজিলের দায়িত্ব নেয়া দরিভাল জুনিয়র এখনও দলটাকে গুছিয়ে তুলতে পারেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
১৮৯ বার পড়া হয়েছে