ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ নেতার করাতকল থেকে চোরাই গাছ উদ্ধার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের করাত কল থেকে চোরাই গাছ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার উপজেলার কলিমনগর এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদের মালিকানাধীন করাতকল থেকে তিন টুকরা চোরাই গাছ উদ্ধার করেন বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ। জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর বাধে লাগানো স্ট্রিপ বনায়নের গাছ চুরি করে বিক্রি করছে একটি চক্র।

চোরাই এসব গাছ ছিড়ানো হয় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের করাতকলে। এতে করে স্ট্রিপ বাগানের উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে কলিমনগর এলাকার মওলা মিয়ার ছেলে সালাম মিয়াসহ কয়েকজন একটি গাছ কেটে সামাদ মিয়ার করাতকলে নিয়ে আসেন। এ সময় বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে তিনি গাছ রেখে পালিয়ে যান। পরে গাছ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেঞ্জে নিয়ে আসেন রেঞ্জ কর্মকর্তা।

বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ এর সত্যতা নিশ্চিত করে জানান, ৩ টুকরো গাছ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
২৩১ বার পড়া হয়েছে