ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে ১ ব্যক্তির মৃত্যু

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাহমুদ মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নিহত মাহমুদ মিয়া বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেন বুধবার সন্ধ্যায় ধীরগতিতে শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় মাহমুদ মিয়া নামতে গেলে তার একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাদশাহ আলম প্রামাণিক বলেন, মাহমুদ মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য কুমিল্লা যাচ্ছিলেন। কিন্তু ভুলে সিলেটগামী ট্রেনে উঠে বসেন। বিষয়টি জানার পর তড়িঘড়ি করে নামতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে