ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

শায়েস্তাগঞ্জ ইউএনও’র পক্ষ থেকে চাল ও কম্বল উপহার পেলেন পত্রিকার হকাররা

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের পক্ষ থেকে উন্নতমানের চাল ও কম্বল উপহার পেলেন পত্রিকার হকাররা।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব উপহার বিতরণ করা হয়। ইউএনও পল্লব হোম দাসের পক্ষে উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ হকারদের হাতে এসব তুলে দেন। এ সময় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন ৬জন পত্রিকার হকারকে চাল ও কম্বল প্রদানের জন্য আহবান জানান। এ প্রেক্ষিতে হকারদেরকে উপহার প্রদান করা হয়।
ইউএনও পল্লব হোম দাস বলেন- পত্রিকার হকাররা সকাল থেকে বিকেল পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করে থাকে।
এখানে তাদেরকে চাল ও কম্বল দেওয়ার আহবান জানান প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। তাদেরকে উপহার প্রদান করতে পেরে আনন্দিত।

আহবানের মূল্যায়ন করায় ইউএনও পল্লব হোম দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন বলেন- আমরা সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে পত্রিকায় প্রেরণ করি। এ সংবাদ পত্রিকায় প্রকাশ হয়। আর এ পত্রিকা হকাররা পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এখানে তারা উপহার পাওয়ায় আমি আনন্দিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১৪০ বার পড়া হয়েছে