ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

শায়েস্তাগঞ্জ পৌরসভায় দেড় কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় দেড় কোটি টাকা ব্যয়ে দুটি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।

এসময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তুফা কামাল, সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, পৌরসভার প্রধান সহকারি মোঃ আতাউর রহমান, কার্যসহকারি মোঃ নূরুল ইসলাম, সাংবাদিক শাহ মোস্তুফা কামালসহ পৌরসভার কর্মচারীবৃন্দ।

পৌরসভা সূত্রে জানা গেছে, একটি সড়ক উপজেলা পরিষদের গেইট হতে শুরু করে ভুমি অফিসের পুকুর ঘেষে সড়ক হয়ে সালামি রোড দিয়ে সুদিয়াখলা প্রাইমারী স্কুল পর্যন্ত ২ কিলোমিটার। এই সড়ক নির্মাণ কাজ শেষ করতে ১৮০ দিন সময় দেওয়া হয়েছে।

অন্যটি সড়কটি নতুন থানা ভবনের ফটক থেকে কুতুবের চক গ্রাম পর্যন্ত ২৫৪ মিটার। এই সড়কটি কাজ শেষ করতে ১২০ দিন সময় দেওয়া হয়েছে।সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, আশারাখি নির্ধারিত সময়ে মধ্যে রাস্তা দুটির কাজ শেষ হবে। #

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৯৪ বার পড়া হয়েছে