ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

‘সবার সঙ্গে পরামর্শ করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা হবে’

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের কোনো সুযোগ নেই।

ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে।

আজ সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে।

এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনোকিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সে সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে।

ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দাসসুলভ আচরণের সুযোগ নেই। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে