ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

সেমিতে যেতে হলে আফগানদের যে সমীকরণে হারাতে হবে টাইগারদের

স্পোর্টস ডেস্ক

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরে এক রকম সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে এই গ্রুপের হিসেব বলছে এখনও সম্ভাবনা আছে বাংলাদেশের সেমিতে যাওয়ার। তবে সেটা করতে হলে মিলতে হবে অনেক যদি-কিন্তুর হিসেব।

কেননা, এই গ্রুপে একমাত্র ভারতই সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ২। বাংলাদেশ জয় না পেলেও তাদেরও ২ পয়েন্ট অর্জনের ম্যাচ বাকি আছে সামনে। তাই শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানদের হারিয়ে দেয়। অন্যদিকে অজিদের বিপক্ষে হেরে বসে অস্ট্রেলিয়া। তখন ভারত ছাড়া বাকি তিন দলেরই হবে ২ পয়েন্ট। তখন আসবে নেট রান রেটের হিসেব। আর সেখানটাতেই এখন ঝুলে আছে বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন।

তবে নেট রান রেটে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশই। তাই সেমিতে যেতে হলে অনেক জটিল সমীকরণই মিলতে হবে বাংলাদেশের। পক্ষে থাকতে হবে ভাগ্যটাও। সমীকরণ বলছে, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি মাত্র ১ রানে জেতে তাহলে সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩৬ রানে জিততে হবে আফগানিস্তানকে। আর অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় পায়। সেক্ষেত্রে আফগানিস্তানকে ১৫.৪ ওভারে ১৬০ রান করে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে।

আর বাংলাদেশকে সেমিতে খেলতে হলে, অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। কেননা, অস্ট্রেলিয়ার বর্তমান নেট রান রেট +০.২২৩। আফগানিস্তান যদি ১ রানে বাংলাদেশের কাছে হারে তবে, অস্ট্রেলিয়াকে বাদ পড়ার জন্য অন্তত ৩১ রানে হারতে হবে। আর বাংলাদেশ যদি অন্তত ৩১ রানে জিততে পারে আফগানদের বিপক্ষে এবং অন্যদিকে ভারত যদি অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে কপাল খুলবে বাংলাদেশের।

তবে বাংলাদেশ সেমিতে যাওয়ার সুযোগ পাবে কিনা সেটা নির্ভর করবে আজ রাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। যদি সেই ম্যাচে অজিরা হেরে যায়। তখন অংকটা আরও সহজ হবে বাংলাদেশের জন্য। আফগানদের বিপক্ষে সব রকম সমীকরণ মিলিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। যেই ম্যাচটি হবে আগামীকাল সকাল সাড়ে ৬ টায়। বাংলাদেশের তাই চাওয়া থাকবে অজিদের বড় ব্যবধানে হারের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
২৯৭ বার পড়া হয়েছে