ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

হবিগঞ্জে ডাকাত সর্দার র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী সৈয়দ লাল মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ। সোমবার বিকালে জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। ডাকাত লাল মিয়া সদর উপজেলার শায়েস্তানগর এলাকার সৈয়দ গেদু মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার জানান, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোক ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে। এই সুযোগে ডাকাত সর্দার লাল মিয়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে বেড়ায়।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ডাকাত লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে