ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত ৩০ জন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের স্টাফ কোয়ার্টার ও দিগন্তপাড়া এলাকায় পাগলা কুকুরগুলো তাণ্ডব চালায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে একদল বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারীদের ওপর আক্রমণ করতে থাকে। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কামড়ে আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

কুকুরের কামড়ে আহতরা হলেন, দিগন্তপাড়ার ফজলে মাহমুদ, ইমরান হোসেন, নোয়াহাটির উৎপল সূত্রধর, পুরান মুন্সেফী এলাকার মাহিদ মিয়া, কোরেশনগরের রেজওয়ান আহমেদ, উত্তর শ্যামলীর রিফা আক্তার, আনোয়ারপুরের শেবুল মাহমুদ, গার্ণিপার্কের স্মিতা রায়, মাহিয়া আক্তার সুফলা, আরমিন বেগম, উচাইলের সেলিম মিয়া, মোহনপুরের জিসান আহমেদ, পিটিআই রোডের শাওন আহমেদ, চিড়াকান্দির নবীন্দ্র রায়, হরিপুরের জাহিদুল আলম, ভাদৈ গ্রামের সাইফ, কালিগাছতলার স্বপন, উমেদনগরের আবুল কাশেম, নোয়াগাঁওয়ের ফেরদৌস, ঘাটিয়াবাজারের বিশম্ভর সরকার, রতনপুরের হামিদুর রহমান ও যাত্রাপাশার জিহাদুল মিয়া।

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. সাফায়েতুল ইসলাম জানান, ‘আহতদের পায়ে কুকুরের কামড় রয়েছে। ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হচ্ছে। এখনও একজন-দুজন করে রোগী আসছে।’

তিনি আরও বলেন, কুকুরগুলো পাগল হয়ে গেছে বিধায় এভাবে আক্রমণ করে থাকতে পারে। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৩৪ বার পড়া হয়েছে