ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

হবিগঞ্জে ২ মেম্বারের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের লাখাইয়ে দুই ইউপি সদস্যের (মেম্বার) লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের মধ্যে প্রায় ৪০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

পুলিশ জানায়, ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাবেক সদস্য নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার নজরুল ইসলাম তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মাছ ধরতে যান। এ সময় তাতে বাধা দেন আমিনুল ইসলামসহ তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে- লুৎফুর রহমান (৬০), কুদ্দুছ মিয়া (৫৫), জয়নাল মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), আক্তার হোসেন (২৫), মাখন মিয়া (৩৫), জিলাউর রহমান (৩৭), কামাল মিয়া (৩৫), আউয়াল মিয়া (৩৫), হেলাল মিয়া (৩০), মোশাহিদ মিয়া (৩২), মিজানুর রহমান (২০), জালাল মিয়া (৪০), ইলিয়াছ মিয়া (৫০), মইন উদ্দিন (৩৫), মানিক মিয়া (৫০), সুয়েব আলী (৫০), রনি মিয়া (৩০), খোকন মিয়া (৩০), এখলাছ মিয়া (৪০), ইদু মিয়া (৪০), সালাউদ্দিন (৩০), আমির মিয়া (৩৫), জনি মিয়া (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, বর্তমান ইউপি সদস্য আমিনুল ও সাবেক সদস্য নজরুলের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে