ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট

৮ নভেম্বর ঢাকায় বিএনপির জাতীয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শুক্রবার (৮ নভেম্বর) এই র‌্যালি অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

কর্মসূচির মধ্যে ৬ নভেম্বর আলোচনা সভা, ৭ নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ৮ নভেম্বর জাতীয় র‍্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

র‍্যালি সফল করার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন, জেলা, মহানগর সব পর্যায়ে এই র‌্যালি অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের শহীদদের স্মরণ করা হবে র‍্যালিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে