ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাক-বিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসদরের গরুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লালন পারভেজ (৩৫), জুমন মোড়ল (৩৬), রাহুল মিয়া (৩৪), জাহাঙ্গীর আলম (৩৮), ইউনুস মিয়া (৪৮), নিউটন মিয়া (২৬), গোলাম কিবরিয়া (৫০), লাদেন মিয়া (২৩), জামির হোসেন (৪৫) ও ইমরান মিয়া (৩০) সহ ১২ জন আহত হন। এ ঘটনায় লালন পারভেজ নামে একজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পৌরশহরের পাতিলবাজার এলাকায় একটি জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে পৌর এলাকার শরীফ নগরের বাসিন্দা মৃত আরশ মিয়ার পুত্র ইউনুস মিয়ার সঙ্গে একই এলাকার মৃত মহি উদ্দিনের পুত্র জুমন মোড়লের সঙ্গে বাক-বিতণ্ডা বাধে। এরই জের ধরে বিকেল সাড়ে ৩টায় গরুর বাজার এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন এবং সংঘর্ষ থামাতে গিয়ে আরও তিনজন আহত হন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাছান বলেন,এ বিষয়ে কেউই এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে