ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটি মরন ফাঁদে পরিনত

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ

লাল মিয়া বাজার টু বিরাট সড়ক যেন মরনফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে নতুন পুরাতন গাড়ি। ঝুঁকি আর দুর্ভোগ এ সড়কে চলাচলকারী কয়েক হাজার মানুষের নিত্যসঙ্গী। লালমিয়া বাজার টু বিরাট গ্রাম প্রায় ২ কিলোমিটার সড়ক এমন বেহাল দশা দীর্ঘদিনের। এতে চরম ভোগান্তি আর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়কটিতে চলাচল করছেন উপজেলার হাজারো মানুষ। সড়কের অবস্থা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে।উপজেলার গুরুত্ব পূর্ণ রাস্তা উপজেলা পরিষদের কাজে ও মানুষের মৌলিক অধিকার চিকিৎসা আদায়ের জন্যে উপজেলা হাসপাতালে যাওয়ার প্রধান একমাত্র রাস্তা ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ সড়কটি দিয়ে প্রতিদিন যাত্রীবাহী সিএনজি, ইজিবাইক ও মালবাহী বিভিন্ন ধরনের ট্রাক, পিকআপ, মোটর সাইকেল, অ্যাম্বুলেন্সসহ শত শত গাড়ি চলাচল করে। ব্যস্ততম এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এর কারণে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনাও। বিকল সড়কটির বিভিন্ন অংশের গর্ত বেড়ে সড়কটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুম শুরু হলে বৃষ্টিতে আরও বাড়বে সড়কের ভাঙন। এতে চরম ভোগান্তি বাড়বে হাজারো মানুষের।

সরেজমিনে দেখা যায়, লালমিয়া বাজার টু বিরাট পর্যন্ত রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। বিভিন্ন অংশে বেহালদশার কারনে মানুষের চলাচলের অনিহা প্রায়। রাস্তার এ কারণে দ্বিগুন ভাড়া দিয়ে গাড়ি আনতে হয়। ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার মানুষ,রুগী ও সবধরণের পরিবহন।

এস এস সি এক পরীক্ষার্থী জানান “আমাদের পরীক্ষার সেন্টার এ বি সি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয় ,সময় মত গাড়ী পাওয়া যায় না ,পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয় এই রাস্তার গর্ত ও বেহাল দশার কারণে , দূর্ঘটনা ও অসুস্থ হওয়ার ভয় নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় ,প্রশাসনের নিকট আকুল আবেদন জানান যেনো রাস্তাটি মেরামত করা হয় |
এ বিষয়ে উপজেলা উপজেলা প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
১৯২ বার পড়া হয়েছে