ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

ইসকনের বাঁধায় চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি ও রপ্তানিসহ সকল বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোন মালবাহি গাড়ি চলাচল করতে পারেনি। গতকাল বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়, এতে বন্ধ হয়ে যায় দুইদেশের বাণিজ্য কার্যক্রম।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সোহেল রানা চৌধুরী জানান, গতকাল হঠাৎ করেই ভারতের দিকে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এবং তারা বিক্ষোভ করে তাদের পাতাকা বেঁধে দেন। এতে করে বাংলাদেশ থেকে মালবাহি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসাথে ভারত থেকেও কোন মালামাল আসছেনা।

তিনি জানান, আমরা অপ্রস্তুত ছিলাম। গতকাল প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়।ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছি। তবে আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে আলোচনা করছেন।

সিলেট কাস্টমস বিভাগের উপ কমিশনার মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রান্তে কোন সমস্যা না। ভারতের অংশের সমস্যাটা খোঁজ নিয়ে দেখতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে