ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

এক সড়কের জন্য দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ও রামীগাও ইইনিয়নের মধ্যবর্তী জলিলপুর- নোয়াবাদ রাস্তায় যান চলাচল ও জন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ওই এলাকার শত শত মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি।

জলিলপুর, নোয়াবাদ, কমলপুর, শাহাপুর, কুমার কাদা ও কালামানিকসার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে। প্রচুর বৃষ্টির কারনে এ রাস্তাটি কাদাময় হয়ে পড়েছে। দেখলে মনে হয় যেনো কৃষি আবাদ জমি।

স্থানীয় ভোলারজুম বাজারে আসতে হলেই এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি জলিলপুর শাহী ঈদগাহ হতে নোয়াবাদ হয়ে আদর্শ লালকেয়ার হয়ে হিমালিয়া বাজার পর্যন্ত অবস্থান করছে।

স্থানীয় টমটম ড্রাইভার মোঃ শাজাহান বলেন, এই রাস্তা দিয়ে যাতায়াতে আমাদের খুব কষ্ট হয়। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা পায়ে হেঁটেও যাইতে পারি না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, খানাখন্দভরা এই রাস্তা যথা শীঘ্রই স্থায়ীভাবে পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে স্থানীয় ভূক্তভোগী এলাকাবাসী জরুরী ভিত্তিতে রাস্তাটি প্রাথমিক চলাচলে উপযোগী করে স্থায়ীভাবে রাস্তা পাকাকরণের দাবী জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
১৯০ বার পড়া হয়েছে