ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

চুনারুঘাটে পাওনা ২০০ টাকার জেরে একজনকে কুপিয়ে হত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে পাওনা ২০০ টাকা নিয়ে বিচার করায় আফরোজ মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আফরোজ মিয়া ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিহত আফরোজ মিয়ার আরো তিন ভাই। তারা হলেন আসকির মিয়া, তাজুল ইসলাম ও নাসির মিয়া। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গত শুক্রবার (৫ জুলাই) দুপুরে গনকিরপাড় গ্রামের রতন মিয়া স্থানীয় শিরিনা আক্তার নামে এক নারীর দোকান থেকে বাকিতে ২০০ টাকার সদাই করেন। পরদিন বিকেলে পাওনা টাকা চান দোকানদার শিরিনা আক্তার। ওই সময় টাকা পরিশোধ করতে অনীহা প্রকাশ করেন রতন মিয়া। এ নিয়ে শিরিনা ও রতনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিরিনার দোকানে ভাঙচুর চালায় রতন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিহতের ভাই তাজুল মিয়া। তিনি রতনকে চড়-থাপ্পড় দিয়ে শিরিনার টাকা পরিশোধ করতে বলেন। এ সময় তাদের মধ্যেও বাকবিতণ্ডা হয়। পরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন বিরোধ নিষ্পত্তি করেন এবং ২০০ টাকা দোকানদার শিরিনাকে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ক্ষোভে শনিবার রাতে নিহত আফরোজের ঘরে ঢিল ছুড়ে অভিযুক্ত রতনসহ তার লোকজন। এরপর বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আফরোজ মিয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে