ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

চুনারুঘাটে ফসলী জমি ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের কাকাউশ, রাকিসহ দুই মৌজার ফসলী জমি ভরাট করে হাওরের বৃষ্টির পানি প্রবাহে অসুবিধা সৃষ্টি করে কৃষকের জমির ফসল নষ্ট ও ক্ষতি করছে একদল লোক।

জানা গেছে, রাকি গ্রামের ফারুক মিয়া, মিশুক মিয়া, ইদ্রিছ মিয়া, রহমত মিয়া, মোঃ শাহীন মিয়া, মানিক চৌধুরীর জমির উপর দিয়ে বৃষ্টির পানি প্রবাহ হতো। তারা তাদের জমি ভরাট করে হাওরের বৃষ্টির পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে উক্ত এলাকার কৃষক মোঃ আব্দুর রহিম, মোঃ আকছির মিয়া, মোঃ আক্তার মিয়া, আঃ কাদির, মীর হোসেন, মোঃ দুলাল মিয়া, মোঃ আন্নর আলীসহ অন্যান্য কৃষকের পানি নিষ্কাশনে ব্যাপক ক্ষতি করেছে।
এলাকাবাসী জানান, জমি ভরাটের ফলে সামান্য বৃষ্টি হলেই জমিতে পানি জমাট বেঁধে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং পানি নিষ্কাশন হচ্ছে না। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার দাবি জানালে এর কোন প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষকেরা প্রতিকার চেয়ে গত ৩ জুলাই চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে