ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

চুনারুঘাটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মা-ছেলে আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-ছেলেকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ৫৫ বিজিবির বাল্লা সীমান্ত ফাঁড়ি থেকে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)।

৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন তিন আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এসময় আদম ব্যাপারী পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘটনায় আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আটককৃত মা-ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় মানবপাচারকারী যাদের নাম এসেছে, তাদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
২৩৫ বার পড়া হয়েছে