ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

জুড়ী সীমান্তে ২ রোহিঙ্গা সহ আটক ৫

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যুক্তখন্ডের বাজার থেকে দুই রোহিঙ্গা সহ ৫ জনকে আটক করেছে স্থানীয়রা।

রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কয়েকজন যুবক তাদের দেখতে পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। পরে স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

জানা যায়, ইমরান নামের এক দালালের মাধ্যমে জনপ্রতি ৮ হাজার টাকা চুক্তিতে তারা সীমান্ত অতিক্রম করে। তবে তারা ঐ দালালকে কোন টাকা পরিশোধ করেনি। রোহিঙ্গা ২ জন কুমিল্লা বর্ডার দিয়ে গত শুক্রবার ০৬ সেপ্টেম্বর ভারতে প্রবেশ করে। বাংলাদেশী ৩ জন খাগড়াছড়ি জেলার মাঠিরাঙ্গা হয়ে গত বুধবার ০৪ সেপ্টেম্বর ভারতে প্রবেশ করে। তারা আগরতলায় ভারতীয় পুলিশের কাছে আটক হয়। পরে পুলিশ তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে তুলে দেয়। বিএসএফ রাতে জুড়ীর লাঠিটিলা সীমান্তের নদী দিয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করায়।

স্থানীয় যুবক খালেদ মাসুদ জানান, আটককৃতরা লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে কাজের জন্য তারা ভারতে যায়। পরে বিএসএফ তাদের লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।

আটককৃত দুই রোহিঙ্গা হলো- কুতুপালংয়ের ১৮ নাম্বার ক্যাম্পের আলী আকবরের ছেলে মোস্তাফিজুর রহমান ও আমান উল্লার মেয়ে আসমা বিবি।

বাংলাদেশি ৩ জন হল- খুলনার তেরখাদা উপজেলার আজুপাড়া গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে আবু হানিফ সরকার, মেয়ে নীলিমা খাতুন ও আবু হানিফ সরকারের স্ত্রী একই গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তার।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শুনেছি বিজিবি সীমান্ত থেকে ৫ জনকে আটক করেছে। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি। থানায় আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে