ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারে প্রকাশ্যে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণ্যাঢ্য র‌্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোড পয়েন্টে সমাবেশ করে।

মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি তারেক আজিজ। আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দীন, সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক শহর মাদরাসা সম্পাদক দেওয়ান আশিক আল রশিদ।

সমাবেশে শহর সভাপতি তারেক আজিজ বলেন, ইসলামী ছাত্রশিবিরের জন্মই হয়েছে ছাত্র বান্ধব একটি ছাত্ররাজনীতি তৈরি করার জন্য। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই ছাত্র ভাইদের ক্যাম্পাসে যাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। ছাত্র সংসদ নির্বাচন চালু করুন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে ছাত্রদের নির্যাতন বন্ধ করুন। আমরা প্রশাসনকে বলতে চাই আজকে যতগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করুন।

আমরা আজকে এই সমাবেশে একটি দাবী জানাতে চাই, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের অন্যতম দায়িত্বশীল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। এটিএম আজাহারুল ভাইয়ের উপর যে জুডিশিয়াল কিলিং চলমান আছে তা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, ইসলামি ছাত্রশিবির ঘরে বসে থাকবেনা। চাঁদাবাজ ও কিশোরগ্যাংকে বন্ধ করুন। ইসলামী ছাত্রশিবির সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সেই যায়গায় কোনো একশনে যাচ্ছে না। যারা জলাভূমি দখল করতেছেন, যারা পরিবেশ খেকু, তাদেরকে প্রতিহত করুন। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার যে অঙ্গীকার নিয়েছে তাতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে