ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ

দোকানে চকলেট আনতে গিয়ে ৩ বছরের শিশু ধর্ষণ

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (৩ মার্চ) এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই দিনই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। এতে অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেদওয়ান পৌরসভার গাজীটেকা-আইলাপুর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, বড়লেখা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকা শিশুটি সোমবার সকালে চকলেট খাওয়ার জন্য বায়না ধরে। শিশুটির মা তাকে ৩০ টাকা দিয়ে দোকানে চকলেট কেনার জন্য পাঠান। কিন্তু শিশুটি বাসায় ফিরতে দেরি করায় মা গিয়ে দেখেন, দোকানমালিক রেদওয়ান ওই শিশুটিকে নির্যাতন করছেন। এ সময় তিনি চিৎকার দিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
১৫১ বার পড়া হয়েছে