ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ।।

সলিল বরণ দাশ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরতলীর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় চোরের দল দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালালে অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মেহেদীর নেতৃত্বে এসআই মাইনুল, এএসআই মোশাররফসহ একদল পুলিশ নোয়াপাড়া এলাকায় চোরাই মোবাইল উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে পূর্বপ্রস্তুত থাকা চোরচক্রের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল ইমরান গুরুতর আহত হন এবং তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার পরপর কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাকারীদের কেউই ছাড় পাবে না। ঘটনাটির সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এদিকে, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ বলছেন, অপরাধ দমনে পুলিশ যখন কাজ করছে, তখন তাদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
৮৭ বার পড়া হয়েছে