ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে

মোঃ সাগর আহমেদ , নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জ নেশার টাকা না পাওয়া মাকে নিজ বাসভবনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে। শুক্রবার(০৪এপ্রিল) রাত ৯টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া হাসপাতাল রোডে নিজ বাসভবনে এই ঘটনা ঘটেছে।

আহত মা রাহেলা বেগম(৬০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । পরিবার সূত্রে জানা যায়, রায়না বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে মা’ ভাত খেতে বসেছিলেন।

আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই চাচার বাসায় দাওয়াত খেতে বসেছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানভীর। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা’কে এলোপাতাড়ি কুপাতে থাকে ঘাতক ছেলে। তারপর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে এবং গুরুতর অবস্থা দেখে আহত মাকে হাসপাতালে নিয়ে যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম বলেন,মাকে কুপানো খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র সহ ছেলেকে আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা শহরে জানাজানি হলে আতংক আর উৎকন্ঠা সৃষ্টি হয় শহরবাসীর মধ্যে। মুহূর্তেই তোলপাড় শুরু হয়েছে উপজেলা জুড়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
১৭৩ বার পড়া হয়েছে