ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অতি ডানপন্থি ইসরায়েলি সংগঠনের ওপর বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) তিনি দায়িত্ব গ্রহণের পরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আদেশ জারি করেন। হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

এতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি জারি করা নির্বাহী আদেশ ১৪১১৫ প্রত্যাহার করেছেন ট্রাম্প। যা সাবেক কর্তৃপক্ষ কতিপয় শান্তিপূর্ণ ব্যক্তিদের ওপর আরোপ করেছিল।

ট্রাম্পের এই সিদ্ধান্ত পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একটি বড় রাজনৈতিক পদক্ষেপের বিপরীত, যা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাদের মার্কিন অ্যাসেট জমা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং সাধারণভাবে আমেরিকানদের তাদের (বসতি স্থাপনকারী) সঙ্গে লেনদেন নিষিদ্ধ ছিল।

প্রসঙ্গত, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে, ইসরায়েল পশ্চিম তীরের নদী পার্শ্ববর্তী এলাকা দখল করে রেখেছে, যা ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্রের কেন্দ্র হিসেবে চায়। ইসরায়েল সেখানে যেসব বসতি তৈরি করেছে, সেগুলোকে অধিকাংশ দেশ অবৈধ মনে করে। তবে, ইসরায়েল এই দাবি অস্বীকার করে এবং ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের দিক থেকে এর গুরুত্ব তুলে ধরে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৬০ বার পড়া হয়েছে