ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

বাহুবলে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে যুবক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে ট্রাক-কাভার্ডভ্যানেরর সংঘর্ষে সোহেল রানা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা শেরপুর নকলা উপজেলার কায়দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ছিলেন। আহত হয়েছেন যশোর কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক জায়েদ মিয়া।

বাহুবল ফায়ার সার্ভিসের লিডার জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী কাঁচামাল বোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়।

আমরা ট্রাক ও কাভার্ডভ্যানচালককে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাভার্ডভ্যানচালক সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
২৭৩ বার পড়া হয়েছে