ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট

বাহুবলে রাস্তার পাশ থেকে এক নবজাতক উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ বাহুবলে রাস্তার পাশ থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয় ও পথচারীরা।

গতকাল রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদনগর এলাকার রাস্তার পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বাহুবল মডেল থানার এসআই আবু মোকসেদ পিপিএএম জানান, উপজেলার হামিদনগর এলাকার নিখিল বাবুর বাসার সামনে রাস্তার পাশে কয়েকজন পথচারী এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায়।

এরপর স্থানীয় লোকজন ও পথচারী সেখানে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা নবজাতক দেখতে পায়। পুলিশকে খবর দিয়ে নবজাতককে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কনক পাল বলেন, ওই নবজাতককে লালন-পালন ও উন্নত চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানুতে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
২৩৬ বার পড়া হয়েছে