ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

মৌলভীবাজারে অধকের সংবাদ সম্মেলন

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি (অধক) এর বারো দফা কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(২৯ ডিসেম্বর) রবিবার দুপুর ১২ টায় মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে অশ্লীলতা দমন কমিটি (অধকের) সম্পাদক আব্দুল মুকিত তালুকদার এর পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি তাফাজ্জল আরাবী, অর্থ সম্পাদক আব্দুল আজিজ তরফদার, সহ-সভাপতি রুমেল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সায়েমী,পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন, মিডিয়া বিষয়ক সম্পাদক সৈয়দ রুহুল আমিন, পরিকল্পনা সম্পাদক আবুল-আলা মো. মওদুদ, সংস্কৃতিক সম্পাদক বদরুল আমিন চৌধুরী সুফি।

সম্পাদক আব্দুল মুকিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এই অশ্লীলতা দমন কমিটির সকল কার্যক্রম আপনাদের মাধ্যমে আমরা দেশ এবং জাতির কাছে পৌঁছে দিব। আপনাদের মাধ্যমে আমাদের এই উঠতি বয়সী ছেলেমেয়েরা, আমাদের আমাদের ভাতিজা ভাতিজীরা, তারা যাতে অবশ্যই এই অপসংস্কৃতি থেকে দূরে থাকে। সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে, তারা যাতে সুস্থ এবং সমৃদ্ধশালী একটি সমাজ আমাদেরকে দিতে পারে।

তিনি আরোও বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু আমরা মৌলভীবাজার থেকে এই কার্যক্রম শুরু করেছি, তাই মৌলভীবাজার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারাই আপনাদের কাছে আসবে তাদেরকে যাতে আপনারা অনুমোদন না দিয়ে দেন। তারা আপনাদেরকে বলবে ওইখানে আমরা সংস্কৃতি অনুষ্ঠান করব, কিন্তু দেখা যায় রাত দশটার পরেই শুরু হয়ে যায় তাদের নাচানাচি এবং অর্ধ উলঙ্গ মহিলাদের অশ্লীল নৃত্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৮০ বার পড়া হয়েছে