ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

মৌলভীবাজারে দেশি-বিদেশি ৩২ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে কাস্টমস ও পুলিশ যৌথ অভিযানে ৩২ হাজার শলাকা অবৈধ দেশি বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে ।

বুধবার (১২ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় মৌলভীবাজারের পশ্চিম বাজারের পুরাতন হাসপাতল রোড ও কুদরত উল্লাহ রোডে এ অভিযান চালানো হয়।

এ সময় দেশীয় উৎপাদিত অবৈধ সিগারেট ও বিদেশি সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস মৌলভীবাজার সদর সার্কেলের রাজস্ব কর্মকর্তা এবিএম রেজাউল হক।

জানা যায়, যৌথ অভিযানে ৩২ হাজার শলাকা দেশীয় উৎপাদিত অবৈধ সিগারেট জব্দ করা হয়। এছাড়াও অভিযানে ফিউচার কিংস, ফিউচার কিংস স্পেশাল ব্লু, মানসুন, পোলো, ভার্জিন, ওরিস সুইচ মেনথল অরেঞ্জ, ওরিস সিলভার, ওরিস পালস, ওরিস পান্ডা, ওরিস ইনটেনস মোজিটো, ওরিস ফ্যাশন, মন্ড স্ট্রবেরি, মন্ড গ্রিন অ্যাপল, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস অ্যাপল মিন্ট, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস স্ট্রবেরি, এলিগ্যান্স স্ট্রবেরি, লুভিন স্ট্রবেরি, লুভিন প্যান মাসালা, লুভিন চকোলেট, লুভিন গাম মিন্ট, লুভিন সোর অ্যাপল, ৩০৩ এসএস ব্রাউন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা শুরু করে কাস্টমস। জব্দ হওয়া অবৈধ সিগারেটগুলো ধ্বংসের জন্য রাখা হয়েছে।

কাস্টমস মৌলভীবাজার সদর সার্কেলের রাজস্ব কর্মকর্তা এবিএম রেজাউল হক বলেন, জব্দ করা বিদেশি সিগারেটগুলো চীনসহ বিভিন্ন দেশের। অবৈধ পথে আনার এর মূল্য নির্ণয় করা কঠিন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
১৩২ বার পড়া হয়েছে