ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

মৌলভীবাজারে বিয়ে বাড়িতে যাওয়ার পথে বরের মৃত্যু

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের জন্য সাজানো গাড়িতে বর ও তার পরিবারসহ কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুন্না রাজগড় (২৭), কিন্তু ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মুন্না রাজগড় জুড়ী উপজেলার রাজকি চা-বাগানের বাসিন্দা এবং তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন। বিয়ের জন্য সাজানো গাড়িতে সেজেগুজে কনের বাড়ির পথে বেরিয়ে যাওয়ার পর, প্রায় গন্তব্যে পৌঁছানোর সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে, তার সাথে থাকা বরযাত্রীদের অন্যান্য গাড়িগুলো রাস্তায় থমকে যায়। কিছু সময় পর মুন্নাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এটিকে অত্যন্ত মর্মান্তিক বলে জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
১৭০ বার পড়া হয়েছে