ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার হলরুমে শনিবার (৩ মে) সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

সিএমএফ এর সভাপতি দৈনিক যুগান্তরের মৌলভীবাজারপ্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক তৌহিদুর রহমান। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সিএমএফ এর উপদেষ্টা ও ডেইলি ডাজলিং ডন এর মুনজের আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএমএফ এর সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক যায়যায়দিনের ষ্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ ও সিএমএফ এর সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।

এসময় বক্তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নানা তথ্য ও মতামত তুলে ধরেন। মুক্ত গণমাধ্যমের জন্য রাষ্ট্র তথা দেশের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
১৬৫ বার পড়া হয়েছে