ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

মৌলভীবাজারে শিলাবৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার কিছু অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তবে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। বিশেষ করে তরমুজ ও পেঁয়াজ জাতীয় ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার পর জেলার এই দুইটি উপজেলায় শিলাবৃষ্টি হয়।

জুড়ী উপজেলার কৃষক ইসলাম উদ্দিন বলেন, রাতে হঠাৎ করে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষতির আশংকা করছি। বিশেষ করে বর্তমানে শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। রাতে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করা যায়নি। তবে জুড়ীতে শিলাবৃষ্টি বেশি সময় স্থায়ী হয়নি যার কারণে ফসলের ক্ষতির পরিমাণ খুব একটা হবার সম্ভাবনা কম।

বড়লেখা উপজেলার আব্দুল্লাহ আল মাহবুব জানান, রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। ফাল্গুন মাসের একিবারে শেষের দিকে এসে এই বৃষ্টিতে টিনের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের দাসের বাজার ইউনিয়নের অনেক গরীবের ঘরের চাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।

বড়লেখার স্থানীয় গণমাধ্যমকর্মী রেদওয়ান আহমদ রুম্মান জানান, বড়লেখা উপজেলার পৌর এলাকা, পাখিয়ালা, মুড়িরগুল, পানিধার, মুছেগুলসহ হাওরপারের এলাকাগুলোতে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার এখনও নিরুপন করা যাচ্ছে না। আগামীকাল দিনে ফসলের ক্ষয়ক্ষতি নিরুপন করা যাবে।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, বর্তমানে শিলাবৃষ্টি হলে বোরো ধানের ক্ষতি হাবার শঙ্কা নেই। তবে তরমুজ জাতীয় ফসলের ক্ষতি হবার শঙ্কা রয়েছে। তবে জুড়ীতে তেমন শিলাবৃষ্টি হয়নি যা কৃষকের ক্ষতি করতে পারে।

তিনি বলেন, বড়লেখা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এইরকম কিছু ছবি আমার কাছে কয়েকজন দিয়েছেন। ছবিতে যেরকম শিলাবৃষ্টি দেখা গেছে এরকম হলে কৃষকের শীতকালীন সবজির ক্ষতি হবার সম্ভাবনা আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে