ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

রুবেল আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ কে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু এর নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে মিছিল টি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হবিগঞ্জ সড়কের ভূমি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু, সহসভাপতি মো: শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোচ্ছাবির আলী মুন্না, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, উপজেলা সেচ্ছাসেকব দলের আহবায়ক বেলাল আহমদ উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমদ প্রমুখ।

এছাড়াও শ্রীমঙ্গল বিএনপির অপর গ্রুপের সাবেক পৌর মেয়র মো: মহসিন মিয়ার সমর্থীতি গ্রুপের পক্ষ থেকেও পৃথক একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মেয়রের ডাক বাংলা রোডস্থ বাসার সামন থেকে মিছিল টি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সাবেক পৌর কাউন্সিলর মো: আজাদুর রহমান আজাদ ও বিএনপি নেতা কাজী আব্দুল গফুর।

এছাড়া মিছিলে বিভিন্ন অংঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৯১ বার পড়া হয়েছে