ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

লাখাইয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন লাখাইয়ে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুল্লাবাজার চৌরাস্তায় এ মানববন্ধন সম্পন্ন হয়।

লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আলী নোয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাসেম, বুল্লাবাজার ব্যকসের সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) লাখাই উপজেলা কমিটির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সহ-সভাপতি আব্দুল মতিন, মহিউদ্দিন আহমেদ রিপন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান, নোমান মোল্লা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা এমএ ওয়াহেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকি দাতা ফজল মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলার করাব গ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে একই গ্রামের ছব্দর মিয়ার ছেলে ফজল মিয়া এমএ ওয়াহেদকে প্রাননাশের হুমকি দেন। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনের ছবি ডিলিট করতে বাধ্য করে বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে