ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

শায়েস্তাগঞ্জে অলিপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সৈয়দ আজিজুর রহমান,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের শাযেস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি উচ্ছেদ করা হয় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে সহায়তা করেন মাধবপুর শাহাজী বাজার আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারুলসহ একদল সেনাসদস্য।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস জানান- ওলিপুর বাজারে ফুটপাতে অবৈধ দোকান থাকায় অন্তত ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকীদের সতর্ক করে দেয়া হয়েছে যাতে করে তারা দ্রুত নিজ নিজ দায়িত্বে সেখান থেকে সরিয়ে নেয়।
এছাড়াও একই এলাকার জুয়েল মিট হাউজ প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ১ হাজার ও জুলফু মিট হাউজে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও বলেন- এমন অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
২০৪ বার পড়া হয়েছে