ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় মোরগ বহনের পিকআপ ও সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক কাউছার মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরো তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার মিয়া নরসিংদী জেলার বেলাব থানাধীন ভাটেরচর গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঢাকামুখী একটি মোরগের পিকআপ এবং সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মারা যান পিকআপের চালক। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং শাহ সিমেন্টের ট্রাকটি সড়ক থেকে নিচে পড়ে যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং এ-সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
২৯ বার পড়া হয়েছে