ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে বজ্রপাতে মোঃ রেজাউল হক (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে যাচ্ছিল রেজাউল। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এবং ইউপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তার ও এলাকাবাসীর সহায়তায় আহত কিশোরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কিশোরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার সততা নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
২০১ বার পড়া হয়েছে