ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্ররা

আনসার আহমদ শরীফ

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্ররা।

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

রবিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি, রেলওয়ে কোয়ার্টার বানিজ্য, বিদ্যুৎ বানিজ্য চরম আকার ধারণ করেছে। কালোবাজারিদের কারনে সাধারণ যাত্রীরা টিকেট পাচ্ছেন না, ফলে দ্বিগুণ মুল্যে টিকেট ক্রয় করতে হয়।

এছাড়াও চতুর্থ শ্রেণীর একাধিক কর্মচারী মিলে রেলের নিয়োগ বানিজ্য, অস্থায়ী কর্মচারীদের থেকে মাসোহারা নেওয়া সহ নানান অপরাধ মুলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ আছে।

চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও তাদের বহুতল আলিশান বাড়ি এবং পরিবারের একাধিক সদস্যের একাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের হিসাব রয়েছে । তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং টিকেট কালোবাজারি বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

বক্তারা বলেন, নিয়োগ দূর্নীতি করে ছেলের চাকরি ২০১১ সালে হওয়ার পর মায়ের চাকরি হয় ২০১৮ সালে। ছেলের চাকরির ৭ বছর পর মায়ের চাকরি, বয়স জালিয়াতি, মিথ্যা তথ্য, টাকার বিনিময় এবং অনিয়ম করে অনেক লোককে চাকরি পাইয়ে দিয়েছেন সেই সোনার ছেলে। আই টি এল আর পুরাতন গেইটম্যান দের বাদ দিয়ে অবৈধ ও অর্থের মাধ্যমে নতুন গেইটম্যান নিয়োগ দিয়েছেন বলে এক সুত্রে জানা যায়।

এসময় রেলওয়ে পূর্বাঞ্চল, চীফ ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারক লিপি পাঠাবেন মর্মে হুশিয়ারি দেন বক্তারা।

এ সময় দুর্নীতিবাজ ও কালোবাজারি বন্ধ করা না হলে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারীদেন তারা।

মানববন্ধন শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশের কাছে তাদের দাবী তুলে ধরা হলে। তিনি দুর্নীতি ও কালোবাজারি বন্ধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
২২৫ বার পড়া হয়েছে