ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

শায়েস্তাগঞ্জে সরকারি জায়গা থেকে গাছ কর্তন, বন্ধ করে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ উপজেলায় কলিমনগর চৌমুহনী পাশে যাত্রী চাউনির পেছনে সরকারি খাস জায়গা থেকে একাধিক গাছ কর্তন করেছে একদল দুর্বৃত্ত। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জানা যায়, গতকাল সোমবার উপজেলা সদর ইউনিয়নেরে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে কলিমনগর চৌমুহনী নামক স্থানে যাত্রী ছাউনির পেছনে সরকারি জায়গায় বিভিন্ন সাইজের প্রায় ২০ থেকে ২৫টি ফলের গাছ ও কাঠের গাছ কর্তন করে আব্দুস শহিদসহ তার সহযোগীরা।

উক্ত সরকারি খাস খতিয়ানে ভূমি শায়েস্তাগঞ্জ ইউনিয়নের হামুয়া চর মৌজার জে এল নং – ১২৫ এর ২৪৬১ সাবেক দাগের ৫৬ শতক ডিসি খতিয়ানের জায়গা থেকে গাছ কর্তন করে।

সরকারি খাস খতিয়ানে জায়গায় সকাল থেকে গাছ কর্তন করার বিষয়ে পথচারীরা সকাল ১১টা দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে ফোন করলে রিসিভ করেননি।

পরে বিকাল সাড়ে ৩টায় পথচারী অভিযোগের পরিপ্রেক্ষিতে, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ খবর পেয়ে থানার এস আই মোঃ আবুল কাশেমসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা দৃশ্য দেখতে পান।

সড়ক ও জনপথের জায়গায় ৪টি গাছের ডালপালা কেটে ফেলে তারা এবং যাত্রী ছাউনির পেছনে অসংখ্য ফলের গাছ ও কাঠের গাছ থেকে ফেলে স্তুপ করে রাখা হয়।

এ সময় থানা পুলিশ আব্দুস শহিদকে সরকারি জায়গা থেকে গাছ কাটার অনুমতিপত্র নিয়ে সন্ধার পর থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
১৯১ বার পড়া হয়েছে